সেই ম্যাচের আগে ঘুমাতে পারেননি রশিদ
সেই ম্যাচে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে ২১ বলে ৪০ রান করে গুজরাটের ৩ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন রশিদ। ম্যাচটিতে অধিনায়ক হওয়ার খবরটি তাকে প্রথম দিয়েছিলেন গুজরাটের প্রধান কোচ আশিষ নেহরা। এরপর উত্তেজনা আর চাপে ঘুমাতে পারেননি তিনি।
সেই ম্যাচের কথা স্মরণ করে তিনি বলেন, 'ম্যাচটি আমার জন্য স্পেশাল ছিল। কারণ অধিনায়ক হিসেবে সেটা আইপিএলে আমার প্রথম ম্যাচ ছিল এবং মনে আছে সেই সময় রমজান ছিল। ভোর ৩টায় আমি সেহরির জন্য উঠেছিলাম। আমি তখন আশিস নেহরার একটি ম্যাসেজ পেলাম। লিখা ছিল 'খান সাহেব তৈরি হয়ে যান, আপনাকে নেতৃত্ব দিতে হবে। হার্দিক সম্ভবত খেলতে পারবে না কারণ সে অসুস্থ।' আমি চাপ এবং উত্তেজনা দুটোই অনুভব করছিলাম। এটা স্বপ্নের মতো ছিল।'
এক সময় আফগানস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন রশিদ। তবে আইপিএলে নেতৃত্ব দেয়া ভিন্ন অভিজ্ঞতা ছিল রশিদের। টসের সময় কী বলবেন সেই কথা ভেবে দুই চোখের পাতা এক করতে পারছিলেন না তিনি। এবার সেই সময়ের কথাই স্মৃতিচারণ করলেন রশিদ।
তিনি বলেন, 'আমি আফগানিস্তান থেকে এসেছি। কারণ আমি ভারতে আইপিএলের একটি দলের নেতৃত্বে থাকবো। যেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম তখনই সবকিছু যেন চোখে ভাসছিল। আমি ভাবছিলাম টসের সময় কী কী বলব। যদিও আগে আমি আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আইপিএলে নেতৃত্ব দেয়া ভিন্ন অভিজ্ঞতা।'
এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। হ্যাটট্রিক করেও এই ম্যাচে গুজরাটকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষ করেছিলেন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের অয়াচ ছক্কায় গুজরাট ম্যাচ হেরে যায় ৩ উইকেটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live