দারুন লড়াইয়ে শেষ হল ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল
গতকাল ২৪ মে বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতেছে সেলেসাও জুনিয়ররা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিলিয়ানরা। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে র্যামন মেনেজেসের শিষ্যরা।
শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ডমিনিকা রিপাবলিক। ব্রাজিলের যুবাদের আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই তা অনুমান করা যায়। তবে প্রথম গোলের জন্য ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের। সাভিওর গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। এর পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো।
ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরেও গোলের ধারা অব্যাহত রাখে তারা। ম্যাচের ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জিন হেনরিক পেদ্রোসো। এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুই গোল আদায় করে ব্রাজিল।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মার্লোন গোমেজ এবং অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন