যে কারনে কোহলির নাম শুনলেই তেতে ওঠেন নবীন
চেন্নাইয়ের মাঠে বার বার নবীনকে দেখে কোহলির নাম নিয়ে চিৎকার করেছেন দর্শকেরা। ম্যাচ শেষে সেই বিষয়ে আফগান পেসার বলেছেন, ‘‘আমার তো ভালই লাগে। মাঠে যখন সবাই ওর (পড়ুন কোহলির) নাম নিয়ে চিৎকার করেন তখন ভাল খেলার তাগিদ আরও বেড়ে যায়। মুম্বইয়ের বিরুদ্ধেও সেটাই হয়েছে।’’
কোহলির সঙ্গে বিবাদে জড়ানোয় সমালোচনা হয়েছে নবীনের। কিন্তু তিনি বাইরের কোনও সমালোচনা গায়ে মাখেন না বলে জানিয়েছেন গৌতম গম্ভীরদের দলের পেসার। নবীন বলেছেন, ‘‘বাইরে কে কী বলল সে দিকে আমি মাথা ঘামাই না। শুধু নিজের খেলার দিকে নজর দিই। আমরা পেশাদার খেলোয়াড়। তাই গ্যালারিতে কার নামে জয়ধ্বনি হচ্ছে, বা সমাজমাধ্যমে কার সমালোচনা হচ্ছে, সে সব নিয়ে ভাবার সময় আমাদের নেই। এগুলো খেলার অঙ্গ। সেটা নিয়েই চলতে হবে।’’
কোহলি-বিতর্কে নবীনের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি নিজেও কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। তার জন্য ম্যাচ ফি কেটে নেওয়া হলেও নবীনের পাশেই থেকেছেন গৌতি। নবীন জানিয়েছেন, গম্ভীরের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। নবীন বলেছেন, ‘‘গম্ভীর ভারতের কিংবদন্তি ক্রিকেটার। ওঁর কাছে অনেক কিছু শেখার রয়েছে। যে ভাবে উনি দলের সবার পাশে থাকেন তা এক কথায় অসাধারণ। আমিও এ ভাবে দলের পাশে থাকতে চাই।’’
রোহিত শর্মাদের বিরুদ্ধে ৪ উইকেট নিলেও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ হারতে হয়েছে নবীনদের। ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানে হেরে এ বারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে লখনউকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live