সাকিবের ৪ উইকেট, সল্পতে ক্যারিবীয়নদের অলআউট করল বাংলাদেশ
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ 'এ' দলের ইনিংস থামে ২৩৭ রানে। দলের পক্ষে অর্ধশতক হাঁকান শাহাদাত হোসেন দিপু। ১২৪ বলের মোকাবেলায় ১০টি চার ও ২টি চারের সহায়তায় ৭৩ রান করেন এই তরুণ ব্যাটার। এছাড়া অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৩৭ ও সাইফ হাসান ৩১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের পক্ষে আকিম জর্ডান পাঁচটি এবং অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই লিডের দেখা পেয়ে যায় ক্যারিবীয়রা। তবে তৃতীয় দিন বেশি দূর এগোতে পারেনি তাদের ইনিংস। দলীয় লিড তিন অঙ্ক পেরোতেই থামতে হয় সফরকারী দলকে। ৯৬.১ ওভারে ১০ উইকেট হারানো দলটির ইনিংস থামে ৩৪৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। এছাড়া ৬৪ রান আসে কিসি কার্টির ব্যাট থেকে। অধিনায়ক জশুয়া ডা সিলভা ১১২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া সাইফ হাসান দুটি এবং খালেদ আহমেদ, নাঈম হাসান ও তানভীর ইসলাম একটি করে উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের ১০৮ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ ওভার খেলে বিনা উইকেটে ৭ রান জড়ো করেছে। ক্রিজে লড়ছেন সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live