ক্রিকেট বিশ্বে সেঞ্চুরির নতুন এক রেকর্ড গড়ল শন অ্যাবট
আজ ২৭ মে শনিবার ওভালে ইংলিশ টি-২০ ব্লাস্টে সারের হয়ে কেন্টের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার। এটি এ টুর্নামেন্টে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
টি-২০ ক্রিকেট ইতিহাসে এর আগে, ২০০৪ সালে কেন্টের হয়ে আরেক অজি অ্যান্ড্রু সাইমন্ডস ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এতদিন এটিই ছিল এ টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এদিন মাত্র ৬৪ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল সারে। সেখান থেকেই দলকে টেনে তুলে অ্যাবট। অসাধ্য সাধন করে তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরি।
এর আগে, ২২ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। এরপর মাত্র ১২ বলেই এটাকে সেঞ্চুরিতে রূপ দেন। শেষ পর্যন্ত ১১ ছক্কা ও ৪ চারে ১১০ রানে অপরাজিত ছিলেন এ ক্রিকেটার। এতে কেন্টের বিপক্ষে ৪১ রানের সহজ জয় পেয়েছে সারে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক অ্যাবট। ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এ রেকর্ডের মুকুট নিজের করে রেখেছেন ক্রিস গেইল। এরপরই আছেন ৩২ বলে সেঞ্চুরি হাঁকানো রিশাভ পান্ত এবং ৩৩ বলে হাঁকানো উইয়ান লাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live