২০২৩ ভারতের অনুষ্ঠিত বিশ্বকাপের সূচি প্রকাশের সময় ঘোষণা
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করতে সূচি প্রকাশের অপেক্ষায় অংশ নিতে যাওয়া দলগুলোও। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সদস্য সচিব জয় শাহ, জানালেন সূচি চূড়ান্তের কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময়ই জানানো হবে তা।
আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচ চলাকালীন কোন এক পর্যায়ে প্রকাশিত হবে বিশ্বকাপের সূচি।
ইতোমধ্যে বিশ্বকাপের জন্য এক ডজন ভেন্যু বাছাই করেছে বিসিসিআই। ১২ ভেন্যুর মধ্যে সংক্ষিপ্ত তালিকা করা হচ্ছে আরও। নানান দিক দেখে এই কাজ শেষ হয়ে গেলে তা পাঠানো হবে আইসিসির কাছে। আহমেদাবাদে আইপিএলের ফাইনালের আগে এক সভা শেষে এমন তথ্য জানান জয়।
১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা চার দলকে নিয়ে হবে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল।
মোট ৪৮ ম্যাচের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রাখা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়াও ভেন্যুর তালিকায় আছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে ভেন্যুর তালিকায় যুক্ত হতে পারে নাগপুর ও পুনে। লিগ পর্বের ম্যাচগুলো হবে ১০ শহরে। এছাড়া প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নেওয়া হবে আরও দুই শহর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live