এমবাপে-নেইমারকে টপকে গেলেন বিরাট
দুটি শতরানের সঙ্গে রয়েছে ছ'টি অর্ধ শতরান। সর্বোচ্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রান। তবে শুধু মাঠ নয়, মাঠের বাইরেও অনন্য নজির গড়লেন বিরাট।
বিরাটের এই নতুন নজির সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠবেই। তিনিই প্রথম ভারতীয় তথা এশিয়ান অ্যাথলিট, যাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন পেরিয়ে গেল। অর্থাৎ এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাঁর অনুরাগীর সংখ্যা ২৫ কোটিরও বেশি। এখনও পর্যন্ত ভক্তদের জন্য ইনস্টাগ্রামে ১৬০২টি পোস্ট করেছেন। কখনও খেলার মাঠ, কখনও ফিটনেস তো কখনও আবার স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এহেন নজির গড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে, ডেভিড বেকহ্যাম , করিম বেঞ্জেমাদের মতো তারকা অ্য়াথলিটদের।
ইনস্টাগ্রামে কোনও স্পনসরড পোস্টের জন্যও ভারতীয়দের মধ্য়ে তাঁর দরই সবচেয়ে বেশি। এক-একটি পোস্টের জন্য কয়েক কোটি টাকা পান তিনি। জনপ্রিয় অ্যাথলিটদের তালিকায় গোটা বিশ্বে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী ৫৮৫ মিলিয়ন। তাঁর পরই রয়েছেন লিওলেন মেসি (৪৬১ মিলিয়ন)। তৃতীয় স্থানে থাকা ডোয়েন জনসনের (৩৮০ মিলিয়ন) পরই জায়গা করে নিয়েছেন বিরাট। পাশাপাশি এই প্ল্যাটফর্মে সেলেবদের তালিকায় সার্বিক ভাবে ভারতীয় দলের মহাতারকা রয়েছেন ১৩ নম্বরে। অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজকেও (২৪৫ মিলিয়ন) পিছনে ফেলে দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live