ব্রেকিং নিউজঃ রিয়াল ছেড়ে যে ক্লাবে যাওয়ার ইচ্ছে বেনজেমার
চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বেনজেমার। তাই লস ব্লাঙ্কোস শিবিরে আর থাকতে চাইছেন না ব্যালন ডি'অরজয়ী এই তারকা। কিন্তু তার সম্ভাব্য নতুন ঠিকানা কোথায়, সে বিষয়ে কিছুই জানা ছিল না।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে 'গোলডটকম' জানায়, সৌদি আরবের একটি ক্লাব বেনজেমাকে পেতে ৪০০ মিলিয়নের অফার করেছে। এ নিয়ে যদিও এখনও নিজের মুখ খোলেননি এ ফরাসি তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বুধবার (৩১ মে) রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন বেনজেমা। রুদ্ধশ্বাস সেই মিটিংয়ে বেনজেমাকে চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে করেন পেরেজ। তবে ব্যালন ডি'অরজয়ী ফরাসি ফরোয়ার্ড তা এড়িয়ে গেছেন।
ফলে গুঞ্জন উঠেছে, স্প্যানিশ ক্লাবটি ছেড়ে যাওয়ার পথে বেনজেমার আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। এমনকি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যেতে চান বলেও নাকি পেরেজকে জানিয়ে দিয়েছেন এই তারকা।
এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, মাদ্রিদকে তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নতুন চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না।
বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে বেনজামা তার সতীর্থদের তার সিদ্ধান্তের কথাটি জানিয়েছেন। লিগের শেষ ম্যাচটাই হবে তার রিয়াল ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে হিসেবে আগামী ৪ জুন অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিই হতে যাচ্ছে বেনজেমার রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি