‘খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই’
সাম্প্রতিক সময়ে মাঠে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টাইগারদের দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবেননি পোথাস। দুই বছরের জন্য সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া পোথাস নিয়োগের পর প্রথম দায়িত্ব হিসেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। বর্তমানে তার অধীনেই চলছে প্রি-সিরিজ ক্যাম্প। বৃহস্পতিবার (১ জুন) টাইগারদের সহকারী এই কোচ বলেন,
‘বাংলাদেশের দায়িত্ব নেয়া কঠিন সিদ্ধান্ত ছিল না। আমি বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষণ করেছি গত এক বছর বা ১৮ মাস। দলের ভেতর যে পরিমাণ সামর্থ্য আছে তা দেখে আমি রোমাঞ্চিত।’
বছরের শেষ দিকে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ দল। ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে এদেশের মানুষের উন্মাদনা বুঝতে পেরেছেন পোথাস। অন্য দলগুলোর মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টাইগাররাও মাঠে নামবে বলে জানান তিনি।
নিক পোথাস বলেন, ‘সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমার মনে হয় না আমরা ব্যতিক্রম। এই দল, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা সবাই খুব উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?’
বাংলাদেশের ক্রিকেটারদের যে সামর্থ্য রয়েছে তাতে ভবিষ্যতেও বাংলাদেশ দল ভালো করবে বলে বিশ্বাস পোথাসের। তিনি বলেন, ‘দেখুন, সবকিছুরই সময় প্রয়োজন। একটা নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না। আমি তাদের যে সামর্থ্য দেখেছি তাতে ভালো না করার কোনো কারণ নেই। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি