এই মাসেই দুইবার মাঠে নামছে ফ্রান্স, চএরক দিয়ে দল ঘোষণা
হাঁটুর ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি এনকুনকু। এ জন্য কয়েক মাস তিনি মাঠের বাইরে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন। শেষ পাঁচটি বুন্দেসলিগা ম্যাচে আরবি লিপজিগের হয়ে চার গোল করেছেন।
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মার্চে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে দলের বাইরে ছিলেন বার্সেলোনার ওসমানে ডেম্বেলে।
ঘোষিত স্কোয়াডে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানাকেও দলে ডাকা হয়েছে। ফ্রান্সের হয়ে এখনও অভিষেক হয়নি ফোফানার। মার্চে প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েও ইনজুরির কারণে বাদ পড়েন তিনি।
তবে ইনজুরির কারণে আসন্ন ম্যাচ দুটিতে খেলতে পারছেন না আর্সেনালের উইলিয়াম সালিবা, জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবা ও চেলসির এনগোলে কান্তে।
কোচ দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স বাছাইপর্বে গ্রুপ বি’র শীর্ষে রয়েছে। আগামী ১৬ জুন জিব্রালটার সফরে যাবে দলটি। এরপর ১৯ জুন স্তাদে দি ফ্রান্সে গ্রিসকে আতিথ্য দিবে তারা।
একনজরে ফ্রান্সের স্কোয়াড
গোলরক্ষক : আলফোনসো আরেওলা, মাইক মেইগন্যান, ব্রিস সাম্বা।
ডিফেন্ডার : অ্যাক্সেল দিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাটে, জুলেস কুন্ডে, ফারল্যান্ড মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড, ডায়োট উপমেকানো।
মিডফিল্ডার : এডুয়ার্ডো কামভিনগা, ইউসুফ ফোফানা, আদ্রিয়ের রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, আঁতোয়ান গ্রিজম্যান। ফরোয়ার্ড : কিংসলে কোম্যান, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরুদ, মার্কোস থুরাম, রানডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকুনকু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live