এক দিনের আগেই অল আউট আয়ারল্যান্ড, জেনে নিন লর্ডস টেস্টের সর্বশেষ ফলাফল
এ দিন টস জিতে আইরিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট হাতে নেমে শুরু থেকেই স্টুয়ার্ট ব্রডের গতি আর সুইংয়ে কাবু হন পিটার মুর, অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর। মুর ১২ বল মোকাবিলায় ১০ রান করতে সক্ষম হলেও বাকি দুজন রানের খাতাই খোলার সুযোগ পাননি। চতুর্থ উইকেট জুটিতে পল স্টার্লিংকে নিয়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন ওপেনার জেমস ম্যাককলাম।
কিন্তু স্টার্লিংকে ক্রিজে স্থায়ী হতে দেননি জ্যাক লিচ। তিনি ৩৫ বলে ৩০ রান করেন। একপ্রান্ত আগলে ধরার চেষ্টায় থাকা ম্যাককলামও ক্রিজে স্থায়ী হতে পারেননি ব্রডের তোপে। তিনি সাজঘরে ফেরেন ১০৮ বল মোকাবিলায় ৩৬ রানে। শেষদিকে কার্টিস ক্যাম্ফারের ৩৩, অ্যান্ডি ম্যাকব্রাইনের ১৯ ও মার্ক অ্যাডায়ারের ১৪ রানে ভর করে সফরকারীরা কোনো রকম সংগ্রহটা ১৭২ রানে নিয়ে যায়। ব্রড একাই তুলে নেন ৫ উইকেট। জ্যাক লিচের শিকার ৩ উইকেট। আর ম্যাথু পটস তুলে নেন ২ উইকেট। এরপর ক্রিজে নেমে দ্রুত গতিতে রান তুলে নেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ক্রাউলি ৪৫ বলে ১১ চারের মারে ৫৬ রান করে আউট হলেও ৬০ রানে অপরাজিত ছিলেন ডাকেট। তাকে সঙ্গ দিয়ে যাওয়া ওলি পোপ অপরাজিত আছেন ৩৫ বলে ২৯ রান করে। দিনশেষে ইংলিশরা পিছিয়ে আছে মাত্র ২০ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ