শেষমেশ যে ক্লাবে যাচ্ছেন মেসি, শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা
ফুটবল বিশ্বের এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনার তারকা এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই। এরই মধ্যে স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই।
স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে।
এদিকে, শুক্রবার (৩ জুন) বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ দাবি করেন, বার্সেলোনাতেই ফিরবেন মেসি। বার্সা কোচের দাবি অনুযায়ী, আগামী সপ্তাহেই নির্ধারণ হবে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ।
এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি জানান, তিনি নিশ্চিত যে বার্সেলোনাতেই যোগ দেবেন মেসি। স্প্যানিশ এই কোচ বলেন, ‘মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’
এর আগে, মেসির ক্লাব ছাড়া নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয় পিএসজি কোচ গালতিয়ের। পিএসজি কোচ জানান, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা। সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছিল। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা