হুট করে টাইগার ভক্তদের জন্য বিশাল সুখবর দিল বিসিবি
এখন চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাকিব। গতকাল রাজধানীর একটি হেলথ কেয়ারে এক্স-রে করেছেন টাইগার অলরাউন্ডার। এবার সাকিবের এক্স-রে রিপোর্ট দেখে সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।
সাকিবের আঙুলের এক্স–রে দেখার পর দেবাশিস চৌধুরী বলেছেন, ‘আমি এক্স–রে দেখেছি। রিপোর্ট ভালো, সন্তোষজনক বলা যায়। রিহ্যাব শুরু করেছে, আজকে রানিং করল। মানে ফিটনেসের যে কাজ সেটা আজ থেকে শুরু করেছে। আঙুলের অগ্রগতি সন্তোষজনক। অবশ্যই আশাবাদী আমরা, সে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে।’
বৃহস্পতিবার সকাল ৯ টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। এরপর বেশ খানিক্ষণ জিম করে প্রায় ২০ মিনিট রানিং করেছেন তিনি। এ সময় সাকিব জাতীয় দলে সতীর্থদের সঙ্গে কথা বলেছেন। এরপর একমাত্র টেস্টের উইকেট দেখে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথাও বলেন সাকিব।
তবে সহসায় মাঠে ফেরা হচ্ছে না সাকিবের। এর আগে অবশ্য ফিটনেস নিয়ে কাজ করতে হবে তার। দেবাশিস চৌধুরীর কথায়, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটিই মূল চ্যালেঞ্জ। আর ভাঙা আঙুল নিয়ে খুব একটা সমস্যা হবে না। খুব সাধারণ ফ্র্যাকচার ছিল ওটা। দু-এক দিনের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেব।’
এদিকে আগামী ১০ জুন আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে। মিরপুরে দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ জুন। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ জুলাই। ৮ ও ১১ জুলাই হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর দুই দল পাড়ি দিবে চায়ের দেশ সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। এর মধ্য দিয়ে শেষ হবে আফগানিস্তানের বাংলাদেশ সফর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি