হুট করে ফিফা থেকে বিশাল সুখবর পেল ব্রাজিল
ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তালিকায় ১৯৯৫.৩০ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে ব্রাজিলের মেয়েরা। এর আগে, ১৯৭২.৯৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে ছিল এই নারী ফুটবল দল। ইংল্যান্ডের বিপক্ষে ড্র এবং জার্মানির বিপক্ষে জয়ের ফলে র্যাঙ্কিংয়ে এই অগ্রগতি হয় ব্রাজিল নারী ফুটবল দলের।
২০২৩ সালে এখন অবধি পাঁচটি ম্যাচ খেলেছে ব্রাজিলের মেয়েরা, যেখানে দুইটি জয় পেয়েছে এই নারী দল। জার্মানি এবং জাপানের বিপক্ষে জয়ের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ড্র করে ব্রাজিল। আর আমেরিকা এবং কানাডার বিপক্ষে দুইটি ম্যাচে পরাজিত হয় ব্রাজিলের মেয়েরা।
ফিফার নতুন প্রকাশিত ফুটবল র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকার মেয়েরা। ২০৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানির মেয়েরা। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে সুইডেন এবং ইংল্যান্ড। ২০২৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স, ২০০২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান স্পেনের। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে কানাডা এবং ব্রাজিল। শীর্ষ দলের শেষ দুই দল হিসেবে রয়েছে নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা