ভারতের কথা বাদ, পাকিস্তানে হচ্ছে এশিয়া কাপ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। ভারতীয় দলের খেলা অন্য কোনো ভেন্যুতে খেলা হলে তবেই ভারতীয় দল এশিয়া কাপে অংশ নেবে। তবে অবশেষে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে তা জানা গেল। সূত্রের খবর অনুযায়ী , জয় শাহের বিরোধিতার পরেও এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানেই।
এশিয়া কাপ নিয়ে উঠে আসলো বড় আপডেট
এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্তানে। তবে, সব ম্যাচ এই পাকিস্তানে হবে না খেলা। আসলে, জয় শাহের মন্তব্য অনুযায়ী পাকিস্তানে খেলা হলেও ওই দেশে যাবে না ভারত। আর ঠিক সেটাই শেষ সিদ্ধান্ত হিসাবে গণ্য হলো। এবারের এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে। ১৩ দিন ধরে চলবে খেলা,
যাতে মোট ১৩ টি ম্যাচ খেলা হবে। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড চায় শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হোক। যে কারণে, পিসিবি প্রধান নাজাম শেঠিকে এসিসির পরবর্তী বৈঠকে পরিষ্কার বার্তা দেওয়া হবে যে পাকিস্তানে টুর্নামেন্টটি হবে না। এমনকি, পাকিস্তানের পরিবর্তে ২০২৫ আইসি সদস্য ট্রফির আয়োজক হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
৩’বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাত একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দৌড়ে ছিল এবং শ্রীলঙ্কা পুরো টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী ছিল। একপর্যায়ে বিসিবি ও এসএলসি হাইব্রিড মডেলকে না বলেছিল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া ছয় দলের এশিয়া কাপে নেপালের সাথে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।
আর, অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ১৩ দিন জুড়ে ফাইনাল সহ মোট ১৩ টি ম্যাচ খেলা হবে বলে আশা করা হচ্ছে। তার মধ্যে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। যদিও ভারতীয় দলের খেলার কোনো সম্ভাবনা নেই পাকিস্তানে, তবে শ্রীলঙ্কার মাটিতেই তারা নেপাল ও পাকিস্তানের মুখোমুখি হবে। ২০২২ সালের ফরম্যাটের মতো,
এটি প্রত্যাশিত যে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোরে পৌঁছে যাবে এবং শীর্ষ দুই দল ফাইনালে যাবে পৌঁছে। এবং এখান থেকে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। ফাইনালে উঠলে ভারত ও পাকিস্তান একে অপরের সাথে তিনবার খেলার সম্ভাবনা উন্মুক্ত করে দেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি