চরম লড়াইয়ে শেষ হল বাংলাদেশ-কম্বোডিয়ার ম্যাচ, জেনে নিন ফলাফল
লাল-সবুজের জার্সিধারীদের থেকে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী কম্বোডিয়াকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রস্তুতি সারল জামাল ভূঁইয়ারা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মজিবর রহমান জনি।
বৃহস্পতিবার (১৫ জুন) নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য ছিল। ম্যাচের শুরুতে দুটি কর্নার ও একটি ফ্রিকিক আদায় করে সফরকারীদের ওপর চড়াও হয় কম্বোডিয়া। তবে সফল হতে পারেনি। বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে চেষ্টা করেছে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে যেতে।
ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি ৬ গজের প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণভাবে প্লেসিং করে লক্ষ্যভেদ করেছেন। গোলের সঙ্গে সঙ্গে ৩০ হাজার গ্যালারিভর্তি দর্শকও স্তব্ধ হয়ে যান।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর কম্বোডিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে। তবুও তারা কাঙ্খীত গোলের দেখা পায় না।
ম্যাচের শেষ দিকে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়েছে। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। তাতে ম্যাচের ফলে কোনও বদল আসেনি যদিও। বাংলাদেশ ম্যাচ জিতেই অলিম্পিক স্টেডিয়ামের মাঠ ছেড়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live