বাংলাদেশকে প্রশংসা করে যা বললেন কোচ হাথুরুসিংহে
তার চোখে বাংলাদেশের বর্তমান দলটাই ইতিহাসের সেরা। ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। এবারের এশিয়া কাপে বাংলাদেশের এমন কিছু করার সুযোগ রয়েছে যা আগে কখনও করেনি টাইগাররা। সে জন্য বাংলাদেশ নিজেদের সেরা প্রস্তুতিটাই নেবে।
বাংলাদেশ দলে এখন অভিজ্ঞ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ছাড়াও পারফর্মার রয়েছেন। ফর্মের তুঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরাও। সেই সঙ্গে বল হাতে নজর কাড়ছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদরা। তাই এই দলটিকে সেরা দল বলতে হাথুরুসিংহের কাছে রয়েছে অনেক যুক্তি।
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য রোডম্যাপ তৈরি শুরু করেছি। এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল। আমাদের সামনে সেরা সুযোগ আছে এমন কিছু করার, যেটা আগে হয়নি। অন্য দলগুলোও একইভাবে প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে, আমরা সেটিই করতে চাই।’
আফগানিস্তানের বিপক্ষে চলতি টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ৪০০ এর বেশি লিড নিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। এরপর বেশ কিছুদিনের বিরতি দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ।
এরপরই এশিয়া কাপের প্রস্তুতি নেবে টাইগাররা। এর আগেই জানা গেছে এশিয়া কাপে যে দলটা খেলবে বাংলাদেশের সে দলটাই বিশ্বকাপে যাবে। ফলে বলাই যায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই সব রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করতে হচ্ছে বাংলাদেশ কোচ হাথুরুসিংহের।
এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, নাজমুল হাসান বলেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। সেখানে আমরা দু-একজনকে বিশ্রাম দিতে পারি। এর মানে এই নয় যে সে বাদ পড়ে গেছে। অপশন কে আছে, এটা দেখার জন্যই তা করা হবে। এশিয়া কাপে যে দলটা ঘোষণা করা হবে সেটাই হবে বিশ্বকাপ দল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন