ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, জেনে নিন দিন তারিখ
২০১২ সালের পর এবারই প্রথম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে তারা। সবশেষ মিরপুরে বাংলাদেশ খেলেছিল সাউথ আফ্রিকার মেয়েদের সঙ্গে। মিরপুরকে ভেন্যু হিসেবে ঘোষণা করে ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। ৯ জুলাই থেকে মিরপুরে হবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২ টা থেকে।
এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। বাকি দুই ওয়ানডে হবে ১৯ এবং ২২ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে।
ওয়ানডে সিরিজটি আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের ২০২২-২৫ চক্রের অংশ। এখন পর্যন্ত দুটি সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ম্যাচেই জয় পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।
যদিও ছয় ম্যাচের মাঝে তিনটির ফলাফল হয়নি আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাকি দুটি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে জ্যোতির দল। এদিকে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live