আফগানদের বিপক্ষে জয়ের ম্যাচে টাইগার পেসাররাও গড়লেন অনন্য রেকর্ড
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসের পিচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ৩ পেসার- তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। প্রতিপক্ষের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করে দলগত রেকর্ড জয়ের ম্যাচে গড়েছেন অনন্য এক কীর্তি।
আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে এবাদত ৪ টি ও শরিফুল ২টি উইকেট পেলেও খালি হাতে ফিরেছিলেন তাসকিন। তবে দ্বিতীয় ইনিংসে এই পেসারই নেন ৪ উইকেট। তার সাথে এবাদত-শরিফুলরা পান ২টি করে উইকেট। ফলে পেসারদের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪ টিতে, যা কোনো টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকার বাংলাদেশের।
এর আগে এক টেস্টে বাংলাদেশের পেসাররা সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছিলেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট এই রেকর্ড গড়েছিলেন টাইগার পেসাররা। যার ফলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে আফগানিস্তান বিপক্ষে ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে টাইগার পেসাররা। দেশের মাটিতে এক টেস্টে পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তাসকিন-এবাদত-শরিফুলরা। এর আগে দেশে চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেছিলেন টাইগার পেসাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live