নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো, যা ফুটবল বিশ্বে আর কারো নেই
চলছে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ। আজ আইসল্যান্ডের মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের শীষ্যরা। ম্যাচটির আগে এখন নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো। আজ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন সিআর সেভেন।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন পর্তুগীজ তারকা। জাতীয় দলের হয়ে করেছেন ১২২ টি গোল। এছাড়া ক্লাব ফুটবলেও অসংখ্য রেকর্ডে রাঙিয়েছেন।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকেই রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। তবে নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নিয়ে রোনালদোকে ফেরান। তার অধীনে ৩ ম্যাচ খেলে ৪ গোল দিয়েছেন রোনালদো।
৩৮ বছর বয়সী রোনালদো সংবাদ সম্মেলনে বলেন, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল