আজ ২১/০৬/২০২৩ তারিখ, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দরে সোনার অলংকার বিক্রি হবে। এর আগে গত ২৯ মে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।
দাম বাড়ায় বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ১২৬ টাকায়।
আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৫ হাজার ৯৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অর্থাৎ আগামীকাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ ও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে ১ হাজার ১৬৬ টাকা।
সোনার মূল্যবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- সিরিন ল্যাবস ফিনি: প্রধানমন্ত্রীর হাতে থাকা সেই ৫ লাখ টাকার ফোনের আসল রহস্য
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ৬ মে ২০২৬)
- বিএসইসির কড়া নির্দেশ: ২০ কোটি টাকা ফেরত দিচ্ছে ভ্যানগার্ড ম্যানেজমেন্ট
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো লিন্ডে বিডি
- আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬; জানুন ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময়
- বায়ার্ন-পিএসজি মহারণ: দেখে নিন আজকের খেলার সময়সূচি
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো আইডিএলসি ফাইন্যান্স
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো জনতা ইন্স্যুরেন্স
- উইজডেনের পিএসএল সেরা একাদশে বাংলাদেশের নাহিদ রানা
- আজকের খেলার সময় সূচি:অ্যাস্টন ভিলা-নটিংহাম
- ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা: ব্র্যাক ও উত্তরা ব্যাংকসহ ৭ কোম্পানির দিনক্ষণ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: পেস বোলিংয়েই ভরসা খুঁজছে বাংলাদেশ