লেবাননের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। সর্বশেষ গত ১৫ জুন কম্বোডিয়া ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এসেছে দুইটি। এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেফট ব্যাক ইসা ফয়সালের। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ তপু বর্মণ। একাদশে জায়গা হয়নি মেহেদি হাসান ও আলমগীর মোল্লার। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-২-৩-১ ফরমেশনে খেলবে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত উভয় দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং লেবানন। বর্তমান পারফরম্যান্সে লেবানন ফেভারিট হলেও বাংলাদেশ দলের কোচ জানান, শতভাগ দিয়েই মাঠে লড়বে জামাল-তপুরা। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, মাঠে শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী, পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে যাবো। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, সোহেল রানা, মো: সোহেল রানা ও জামাল ভুইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, মজিবুর রহমান জনি ও সুমন রেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন