এমবাপেকে বিনামূল্যে যেতে দেবে না পিএসজি
গত কয়েক দিনে অনেক বুঝিয়েও কিলিয়ান এমবাপ্পের মনে জমে থাকা অভিমানের বরফ গলাতে পারেনি পিএসজি। তাই আরও হার্ডলাইনে হেঁটেছে তারা। চুক্তি নবায়ন করার জন্য সময়ও বেঁধে দিয়েছে ক্লাবটি।
এই জুলাইয়ের মধ্যে যদি এমবাপ্পে নতুন চুক্তিতে সই না করেন, তাহলে তাঁকে গ্রীষ্মের দল বদলে অবশ্যই বেচে দেবে লিগ ওয়ানের জায়ান্টরা। যেমনটা জানিয়েছে ফরাসি দৈনিক এল ইকুয়েপে। সেক্ষেত্রে আজ থেকে গুনে গুনে ২৬ দিন সময় পাবেন কিলিয়ান।
মূলত সমস্যাটা বাধে কিলিয়ানের একটা মেইলের পর। সর্বশেষ যে চুক্তি হয়েছে দু’পক্ষের, সেখানে এক বছর বাড়ানোর অপশন ছিল। কিন্তু কিলিয়ান সেই অপশনের বৃত্তটা ভরাট করেননি। উল্টো মেইল করে জানিয়ে দেন, তিনি আর চুক্তি নবায়ন করবেন না।
এরপরই রিয়াল মাদ্রিদ দল বদলের মাঠে নামে। আরেক দফায় ফরাসি তারকাকে আনতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু সেই পথেও বাদ সাধে আরেকটা ক্লজ। কিলিয়ান চাচ্ছেন ২০২৪ সালের জুনের পর ক্লাব ছাড়তে। সেটা হলে বোনাসের বড় একটা অর্থ তিনি পিএসজির কাছ থেকে পাবেন।
পিএসজি এটা মানছে না। তারা চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই তাঁকে বেচতে চায়। কারণ, ২০২৪ সালের জুনের পর এমবাপ্পে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তখন যে কোন ক্লাব তাঁকে ফি ছাড়া কিনতে পারবে। এমবাপ্পে থাকবেন নাকি যাবেন তা নিশ্চিত হয়ে নতুন প্রজেক্ট শুরু করতে চায় পিএসজি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live