সতীর্থদের যা বলে হোটেল ছেড়েছিলেন তামিম
বাংলাদেশ ক্রিকেটে ফের নক্ষত্র পতন। আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। তামিমের এমন বিদায়ে অন্য সবার মতো জাতীয় দলে তার সতীর্থরাও ব্যথিত। টিম হোটেল ছাড়ার আগে সতীর্থদের কি বার্তা দিয়েছিলেন তামিম, সংবাদ সম্মেলনে তাই জানালেন ওয়ানডে অধিনায়ক লিটন দাস।
আফগানিস্তান সিরিজের মাঝপথে তামিমের হুট করে অবসরে যাওয়ায় কে হবেন বাকি দুই ম্যাচের অধিনায়ক, তা নিয়ে ছিল সংশয়। তবে এক বিবৃতির মাধ্যমে বিসিবি জানিয়েছে, অধিনায়ক হিসেবে বাকি দুই ম্যাচে দায়িত্ব পালন করবেন লিটন।
আজ শুক্রবার (৭ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিমের অবসর প্রসঙ্গে কথা বলেন লিটন।
টিম হোটেল ছাড়ার সময় তামিমের দেওয়া বার্তা প্রসঙ্গে লিটন বলেন,‘আসলে আমরা কেউ ভাবিনি যে এমনটা হতে পারে। তবে যাওয়ার সময় একটাই কথা বলে গেছে, আর তা হলো দল আগে। আমরা দলের জন্যই খেলি, তাই দলই সবার আগে।’
তামিমের বিদায়ে দলে তেমন কোনো প্রভাব পড়বে না জানিয়ে লিটন যোগ করেন, ‘আমার মনে হয় না তামিম ভাইয়ের না থাকাতে দলে খুব বেশি প্রভাব পড়বে। কারণ উনি যদি চোটের কারণে খেলতে না পারতেন, সে ক্ষেত্রেও আমাদের খেলতে হতো। এখন তিনি নেই, এখনও আমাদের খেলতে হবে। তাই এটা নিয়ে খুব বেশি ভাবার আসলে সুযোগ হয়তো নেই।’
সঙ্গী তামিমকে কতটা মিস করবেন লিটন? জবাবে লিটনের উত্তর, ‘আসলে বাস্তবতা দেখলে আমি নিজেও যদি কাল চোটে পড়ি, আমাকে কিন্তু কেউ খুব বেশি মিস করবে না। যেহেতু নতুনরা আসতে থাকবে, আমরা চলে যাব। এটাই হতে থাকবে। উনি থাকলে ভাল হতো, নাও হতে পারত। যেহেতু এখন নাই, তাই ওই বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নেই’।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন