বাসায় আনন্দের বন্যা, ভক্তদের মাঝে মিষ্টি বিতরণ
তামিম ইকবালের অবসরের ঘোষণায় ভক্তদের ঘোর যেন কাটছিল না। অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্তদের আবেগতাড়িত পোস্ট ছিল তামিমকে ফিরে আসার অনুরোধ জানিয়ে।
বিশেষ করে গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) সবার নজরে আসে বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত টাইগার শোয়েবের মাটিতে গড়াগড়ি খাওয়ার দৃশ্য। আজ শুক্রবার (৭ জুলাই) মানববন্ধন করছে টাইগার শোয়েবসহ তামিমের অসংখ্য ভক্ত-সমর্থক।
ভক্তদের ধারণা, অভিমান করে অবসর নিয়েছেন তামিম ইকবাল। এর মধ্যেই তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এই সময়ে চট্টগ্রামে বাংলাদেশ দলের টিম হোটেলের সামনে ও তামিম ইকবালের বাসার সামনে মানববন্ধন করেছে তামিমের সমর্থকরা।
সবাই অপেক্ষায় ছিল সুখবর পাওয়ার। দীর্ঘ বৈঠক শেষে তামিম জানিয়েছে তিনি অবসর তুলে নিয়েছেন। এটি শোনার সঙ্গে সঙ্গেই মানববন্ধন পরিণত হয় উৎসবে। চট্টগ্রামে তামিমের পরিবারও নিচে নেমে এসে মিষ্টি বিতরণ করেন। সবার ভাগাভাগি করে নেন আনন্দ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live