বার্সার ব্যালন ডি'অর জয়ী লুইস সুয়ারেজ আর নেই
আজ রোববার (৯ জুলাই) না ফেরার দেশে পাড়ি জমান স্পেন, বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে ইতালির মিলান শহরের একটি হাসপাতালে মারা যাওয়া বার্সেলোনার হয়ে ব্যালন ডি’অর জয়ী এই তারকা। নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
১৯৩৫ সালে জন্ম নেওয়া সুয়ারেজ বার্সেলোনায় নাম লেখান ১৯৫৪ সালে। ১৯৬১ পর্যন্ত কাতালানদের জার্সিতে খেলেন তিনি। আগের মৌসুমে বার্সার লিগ ও কাপ জয়ে দারুণ অবদান রাখায় পরের বছর ১৯৬০ সালে ব্যালন ডি’অর জেতেন তিনি। এখন পর্যন্ত স্পেনে জন্ম নেওয়া একমাত্র ফুটবলার সুয়ারেজ, যিনি ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেছেন।
বার্সায় সাত মৌসুম কাটিয়ে ১৯৬১ সালে অ্যাটাকিং মিডফিল্ডার সুয়ারেজ যোগ দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। বার্সেলোনার মতো মিলানেও দারুণ সফল এক ফুটবল ক্যারিয়ার উপহার দেন তিনি। তার মৃত্যুতে তার খেলোয়াড়ি জীবনকে স্মরণ করে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ইতালিয়ান ক্লাবটি লেখে, ‘তিনি ছিলেন নিখুঁত ফুটবলার, যিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। কী করতে হবে না বুঝতে পারলে সুয়ারেজের দিকে বল বাড়িয়ে দিন।’
ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি জাতীয় দলেও বেশ সফল ছিলেন সুয়ারেজ। স্পেনের জার্সিতে ৩২ ম্যাচ খেলা সুয়ারেজ ১৯৬৪ সালে লা রোজাদের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতায় বড় ভূমিকা রাখেন। স্পেনের হয়ে ৩২ ম্যাচে ১৪টি গোল করেছেন তিনি। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে নিজের সময়ে প্রতিপক্ষের কাছে অন্যতম ত্রাস ছিলেন সুয়ারেজ।
১৯৭৩ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়া এই কিংবদন্তি ১৯৯০ বিশ্বকাপে পালন করেছিলেন স্পেনের কোচের দায়িত্ব। এ ছাড়া সামলেছেন স্পেনের অনুর্ধ-২১ দল, ইন্টার মিলানের ডাগআউট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ