অলআউট ভারত জানুন সর্বশেষ স্কোর
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে নাগালের মধ্যে আটকেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ‘এ’ দল। অধিনায়ক ইয়াশ ধুল লড়াই করলেও পাঁচ বল থাকতে ২১১ রানে অলআউট হয়েছে তারা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা খারাপ করেনি ভারত। ২৯ রানে প্রথম উইকেট পড়লেও তাদের দ্বিতীয় উইকেট পড়ে ৭৪ রানে। এরপর শুরু হয় ধস। ৯০ রানে চারটি এবং ১১৫ রানে তারা হারায় পাঁচ উইকেট।
ভারতীয় ইমার্জিং দলের ওপেনার সাই সুদর্শন প্রথমে ২১ রান করে ফিরে যান। এরপর নিকিন জোশ ১৭ রান করে সাজঘরে ফেরেন। পরে ওপেনার অভিষেক শর্মা ৩৪ রান করে আউট হন। দলের বিপর্যয়ে দৃঢ়তা দেখান অধিনায়ক ইয়াশ ধুল। তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৬৬ রান করে। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে।
ইয়াশের সঙ্গে ছোট দুটি জুটি গড়েন মানব সুথার ও আরএস হাঙ্গারগেকার। মানব ২৪ বলে ২১ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে ৪১ রানের জুটি হয় ধুলের। পরে হাঙ্গারগেকার ১৫ রান যোগ করেন।
বাংলাদেশ দলের হয়ে তিন স্পিনার রাকিবুল হাসান, শেখ মাহেদী ও সাইফ হাসান দারুণ বোলিং করেছেন। বাঁ-হাতি স্পিনার রাকিবুল ১০ ওভারে ৩৬ রান দিয়ে নেন দুই উইকেট। শেখ মেহেদী ১০ ওভারে ৩৯ রান দিয়ে দুই উইকেট দখল করেছেন। অধিনায়ক সাইফ ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া তরুণ পেসার তানজিম সাকিব ১০ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল