ক্রিকেট ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভুবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ভুবনেশ্বর কুমার। এমনকি ছেড়ে দিতে পারেন সব ধরনের ক্রিকেট। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ শব্দদ্বয় মুছে ফেলায় তার অবসরের গুঞ্জন বেরিয়েছে।
ভুবির বয়স যে খুব তা নয়। মাত্র ৩৩ বছর। কিন্তু ইনজুরি পিছু ছাড়ছে না। বর্তমান ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার ভরসা পাচ্ছেন না ডানহাতি এই সুইং বোলার।
ভারতের হয়ে তিন ফরম্যাট খেলে ২৯৪ আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে খেলেছেন শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। গত নভেম্বরে খেলেছেন শেষ আন্তর্জাতিক টি-২০।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে জায়গা পাননি তিনি। চলতি বছর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপেও তার জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে ভারতের। ওই সিরিজ খেলে অবসর ঘোষণা করতে পারেন ভুবনেশ্বর। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর বললেও ইনজুরি ম্যানেজমেন্ট করে আইপিএল খেলে যেতে পারেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- শুরু বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live