ক্যামেরাপার্সন এর সাথে বিতর্কিত কাণ্ডে এবার সমালোচিত রোনালদো
সৌদি আরবে গিয়ে বিতর্কিত কাণ্ডের কারণে প্রায় সময় সমালোচিত হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দল ভালো না করলে কিংবা নিজে গোল করতে ব্যর্থ হলে ক্ষোভ ঝারছেন মাঠে। এবার সমালোচিত হলেন ক্যামেরাপার্সনকে পানি ছুড়ে মেরে।
শুক্রবার রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের 'সি' গ্রুপের ম্যাচে আল নাসর মুখোমুখি হয়েছিল আল শাবাবের। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচের শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা মাঠে নামেন ৬২ মিনিটে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি, দলকে এনে দিতে পারেননি জয়। অবশ্য পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল-শাবাব।
ম্যাচ শেষ হওয়ার পর পর্তুগিজ সুপারস্টার হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। তখন এক স্টাফের কাছ থেকে পানির বোতল নিয়ে এক চুমুক পানি পান করেন। কাছেই এক ক্যামেরাম্যান তার দিকে ক্যামেরা তাক করে ছিলেন। বিরক্ত হয়ে তার দিকে পানি ছুড়ে মেরে তাকে একা থাকতে দিতে বলেন। ক্যামেরাম্যান তখন ক্যামেরা নিয়ে মাঠের দিকে চলে যান।
এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ