ইরানের জালে বাংলাদেশের ৯ গোল
ওমানের সালালাহ শহরে চলতি ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং হকি টুর্নামেন্টে আরো একটি বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (শনিবার) অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইরানকে।
বাংলাদেশ প্রথমার্ধে ৬-২ গোলে এগিয়েছিল। ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রিয়া। দুই গোল করেছেন অর্পিতা। মুক্তা ও কনা করেছেন একটি করে গোল। এর আগে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে অর্পিতা ও রিয়ার হ্যাটট্রিকের ওপর ভর করে বাংলাদেশ জাতীয় নারী দল ১০-৫ গোলে হারিয়েছিল চাইনিজ তাইপেকে।
শুক্রবার সকালে উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ভাল খেলেও জয় পায়নি বাংলাদেশ। হেরেছিল ৭-৪ গোলে। আজ রাতে বাংলাদেশের মেয়েরা খেলবে ওমানের বিপক্ষে।
জাতীয় নারী দলের জন্য ফাইভ এ সাইড হকি টুর্নামেন্ট একেবারেই এক নতুন অভিজ্ঞতা। এবারই প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্ট খেলছে। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে নারী দল। শুধু তাই নয়, আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের নারী হকির সম্ভাবনারও আভাস দিচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ