ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল
চলতি এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। যৌথভাবে আয়োজিত এবারের আসরটিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল বৃষ্টি। যেখানে প্রায় প্রতি ম্যাচেই বাদ সেধেছে শ্রীলঙ্কার আবহাওয়া। এবার কি তবে ফাইনাল ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আগেই জানিয়েছে ফাইনালে রিজার্ভ ডে থাকবে।
এদিকে কলম্বোর আবহাওয়া দপ্তরের খবর অনুসারে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ১৭ সেপ্টেম্বর ফাইনাল বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেই ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে। তবে সোমবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর একই কারণে খেলা না হলে, কে হবে চ্যাম্পিয়ন তা নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। কলম্বোর হাওয়া অফিসের দাবি, আজ রবিবার ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বাংলাদেশ সময়নুসারে দুপুর ৩টা বেজে ৩০ মিনিটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সমর্থকদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ। সেই সময় বেশ জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টার সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে রাতের দিকে বৃষ্টির প্রকোপ কমতে পারে। আজ রবিবার অন্তত ২০ ওভারেও ম্যাচের ফলাফল না আসলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। আর যদি দু’দিনই বৃষ্টিতে খেলা সম্পূর্ণ শেষ না করা যায়, আসরের নিয়মানুযায়ী দু’দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live