সবার উপরে যেন সাকিব সেরা বিশ্বকাপ সমীকরণ তাই বলে
ভারতের মাটিতে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। আর এবারের মৌসুম শুরুর আগেই সামনে এসেছে এক যুগ আগের ঘটনা। ২০১১ বিশ্বকাপের পরে, এমনকি ২০২৩ বিশ্বকাপের আগে, ১২ বছর আগের একটি ঘটনা সাকিব আল হাসানের সাথে মিলে যায়। কারণ এই দুই বিশ্বকাপ শুরুর আগেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন টাইগারদের পোস্টার বয়।
বিশ্বকাপ শুরুর আগে গতকাল সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরাবরের মতো ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৪৯। ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের এই অধিনায়ক।
এদিকে ঘোষিত তালিকায় বোলার র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন মোহাম্মদ সিরাজ ও জস হ্যাজলউড। তাদের দুজনেরই রেটিং ৬৬৯। এছাড়া যথারীতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে মুজিব-উর-রহমান, রশিদ খান ও ট্রেন্ট বোল্ট তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন।
বোলার ছাড়াও ওয়ানডে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে আছেন বাবর আজম। দুই ও তিন হলেন শুভমান গিল এবং রাসি ভন ডের ডুসেন। যেখানে এ বছর তুঙ্গে ফর্মে আছেন গিল। বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছেন ৯ এবং ১০ নম্বরে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কেউই সেরা পনেরোদের মধ্যে নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live