বাংলাদেশ টিমে সাকিব হাথুরেসিংহে কে নিয়ে নতুন জল ঘোলা
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ঢাকায় সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। আর সেই সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল বাংলাদেশ দল ভারতে পৌঁছানোর পর। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপ দলে তামিম ইকবালের অনুপস্থিতি, দলে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা, বিসিবি সভাপতি নাজমুল হাসানের ভালো-মন্দ এবং বাংলাদেশ দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন সাকিব। বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা একটি দলের অধিনায়কের মুখে সময়ের পরিপ্রেক্ষিতে যা নজিরবিহীন।
ভারতে যাওয়ার পর এখনো মিডিয়ার মুখোমুখি হননি সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে আজ ধর্মশালায় সংবাদ সম্মেলনে আসেন কোচ হাথুরুসিংহে। দেশ ছাড়ার আগে সাকিবের সাক্ষাৎকারের প্রসঙ্গ উঠে আসে সেখানে। এক সাংবাদিক প্রশ্ন করেন, সাকিব সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন, যা হয়তো প্রয়োজন ছিল না। আপনি কি তার সাথে এই বিষয়ে কথা বলেছেন?
এমন প্রশ্ন এলে কী করবেন তা হয়তো ভেবেছেন হাথুরুসিংহে। সাকিবের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি কূটনৈতিক ভাষায় জবাব দেন, 'আমি তার সঙ্গে ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্ব নিয়ে কথা বলেছি।' এই একটি বাক্য দিয়েই তার উত্তর শেষ করলেন বাংলাদেশ কোচ।
হাথুরুসিংহের উত্তরের অর্থ হতে পারে ব্যাটিং, বোলিং এবং অধিনায়কত্ব ছাড়া আর কোনো বিষয়েই সাকিবের সঙ্গে কথা বলেননি তিনি। আরেকজন হয়তো কথা বলেছেন, কিন্তু সাড়া দিতে চান না।
কোনটা সত্যি তা একমাত্র সাকিব ও হাথুরুসিংহে জানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে বড় চমক: বদলে যাচ্ছে আইপিওর কঠিন নিয়ম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- আজকের খেলার সময়সূচি:বেটিস বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- এসএসসি পরীক্ষা: ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা
- দেশের বাজারে এক লাফে কমলো স্বর্ণের দাম
- লিটন ও শান্তর জুটিতে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ এপ্রিল ২০২৬)