সাকিবের সঙ্গে খেলবেন তাসকিন বাদ পড়লেন যারা
বিশ্বকাপের আগে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। পুরোপুরি ফিট না থাকায় বিশ্বকাপ দলেও ছিলেন না দেশের সেরা এই ওপেনার। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ক্রিকেট ভক্তদের তালিকায় রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বলা হচ্ছে, সাকিবের ইচ্ছায় ভারতের ফ্লাইট ধরতে পারেননি তামিম।
বিশ্বকাপের পর এবার টি-টেন লিগে দল পাননি তামিম ইকবাল। আবুধাবির টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেন এই বাংলাদেশি ওপেনার। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। লিটন দাসেরও একই অবস্থা। ব্যাট হাতে ফর্মে না থাকা লিটন ড্রাফটে উপেক্ষিত ছিলেন। তবে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। খেলবেন বেঙ্গল টাইগার্সের হয়ে।
গত টি-টেন লিগে বেঙ্গল টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ড্রাফটের আগে সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে ধরে রেখেছে তারা। এরপর ড্রাফট থেকে দলে যোগ দেন আরেক বাংলাদেশি। বেঙ্গল টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে ডানহাতি তারকা পেসার তাসকিনকে।
সাকিব ও তাসকিন ছাড়াও টি-টেনে খেলতে দেখা যাবে আরও একজন বাংলাদেশি ক্রিকেটারকে। চলতি মৌসুমে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন অলরাউন্ডার জিয়াউর রহমান। দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে তিনি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত খেলতে দেখা যায় তাকে।
সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত হয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। এবারের আসরে অংশগ্রহণকারী ৮টি দল হল বেঙ্গল টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিল স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্ট্রাইকার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।
এবারের প্লেয়ার ড্রাফটে সারা বিশ্ব থেকে ৭৮২টি নাম ছিল। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল, পাকিস্তানের শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজের মতো তারকারা। ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের লিটন কুমার দাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live