ভারতীয় দলের জন্য নতুন দুঃসংবাদ
বলা হয়েছিল ভারতীয় ব্যাটিংয়ের ভিত গড়ে দেবেন তিনি। রোহিত শর্মার সাথে গত এক বছরের ভারতীয় ব্যাটিং ওপেন করেন শুভমান গিল। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামেননি এই তরুণ ওপেনার। শোনা গিয়েছিল দ্বিতীয় ম্যাচে নাও থাকতে পারেন গিল। কিন্তু তারপর আরও খারাপ খবর এল।
আগেই জানা গিয়েছিল গিল ডেঙ্গুতে আক্রান্ত। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেনি। এমনকি সোমবার (৯ অক্টোবর) জানা গেল ভারতীয় ওপেনার দলের সঙ্গে দিল্লি যাননি। ক্রিকেট সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, প্লেটলেটের সংখ্যা কম থাকায় গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামীকাল বুধবার (১১ অক্টোবর) ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আফগানদের সঙ্গে শুধু এই ম্যাচই নয়, আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও মিস করছেন গিল। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গিল ভারতীয় মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন। বিসিসিআই জানিয়েছে, ডেঙ্গুর কারণে আফগানিস্তানের বিপক্ষে গিলকে পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে জানা যায়, ডেঙ্গুর কারণে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন গিল। তার প্লেটলেট কাউন্ট খুবই কম।
২৪ বছর বয়সী ভারতীয় ওপেনার শুভমান গিল বর্তমানে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এবারের বিশ্বকাপের আগে গিলকে নিয়ে সবারই অনেক আশা ছিল। তবে ডেঙ্গুর কারণে বিশ্বকাপে এখনো মাঠে নামেননি তিনি। কবে মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live