বিশ্বকাপের শেষ ম্যাচে ডাক পেয়ে যা বললেন এনামুল হক বিজয়
সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। আঙুলে চোট পেয়ে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তিনি। সাকিবের বিদায়ের পর বাংলাদেশের বিশ্বকাপ দলে তার জায়গায় এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। দলে ডাক পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
আজ (বুধবার) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিজয় লিখেছেন, 'বিশ্বকাপে ম্যাচ দেখানোটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। আমার জন্য দোয়া করবেন।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই আঙুলে ব্যথা পান সাকিব। গতকাল নিজের ইনজুরির বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতেই বাম তর্জনীতে চোট পান সাকিব। হাতে টেপ দেওয়া এবং ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচের পর দিল্লিতে তাঁর হাতের জরুরি এক্স-রে করা হয়। দেখা যায় তার বাম হাতের পাইপের জয়েন্ট ভেঙে গেছে। সাকিবের সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে আজ দেশে ফিরছেন সাকিব।
সাকিবের চোটের পর বিজয়কে প্রতিস্থাপনের জন্য আইসিসির কাছে আবেদন জানায় বিসিবি। কিন্তু বিসিবির অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়ের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ফলে শিগগিরই বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন ডানহাতি ব্যাটসম্যান বিজয়।
এভাবেই এশিয়া কাপের সময় হঠাৎ করেই বাংলাদেশ দলে ডাক পান বিজয়। লিটন দাস অসুস্থ থাকায় বদলি করা হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যানকে। পরে বিজয় এশিয়া কাপের একটি ম্যাচে সুযোগ পেলেও তার ব্যাট কাজ করেনি। পরে ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে নেওয়া হয়নি। এবারও হঠাৎ করেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন বিজয়। বাংলাদেশের হয়ে ৪৫টি ওডিআই ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাটসম্যানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live