সেমিতে যেতে খালি হাতে ভারত মহাসাগর পাড়ি দিতে হবে পাকিস্তানকে
পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর নিউজিল্যান্ডের সেমিফাইনাল ফয়সালা, এবারও তেমন কিছু আশা করছিল পাকিস্তান! তবে পাকিস্তানের আশা ভঙ্গ করে দিল কিউই দল। নিউজিল্যান্ডের বড় জয়ের পর পাকিস্তানের সেমির আশা রয়ে গেছে কাগজে কলমে। সেমিফাইনালে উঠতে কিউইদের রান রেটে শীর্ষে, খালি হাতে ভারত মহাসাগর পাড়ি দিতে হবে পাকিস্তানকে!
বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে দুইবারের রানার্সআপ নিউজিল্যান্ড। কিন্তু এই জয়ের মাহাত্ম্য এখানেই শেষ নয়। ১৬০ বল বাকি থাকতে জিতে, তারা রান রেটেও উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। কিউইরা এখন ১০ পয়েন্ট এবং ০.৭৪৩ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। লিগ মৌসুমের শেষ ম্যাচে শনিবার কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবরের দল। ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রান রেট।
নিউজিল্যান্ডকে রান রেটে হারাতে হলে অসাধ্য কিছু করতে হবে বাবর আজমের দলকে। সেমিফাইনালে উঠতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের ২৮৭ রানের (পাকিস্তান আগে ব্যাট করলে ৩০০ রান) জয় দরকার। অর্থাৎ মাত্র ১৩ রানে আউট হতে হবে ইংল্যান্ডকে।
আর তারপর যদি ব্যাটিং করে ব্রিটিশদের ৫০ রানে গুটিয়ে দেওয়া যায়, তাহলে পাকিস্তানকে এই লক্ষ্যমাত্রা ২.৩ ওভারে অর্জন করতে হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের শেষ চারে ওঠার স্বপ্ন এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। অকল্পনীয় কিছু না ঘটলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, এটা এখন একেবারে নিশ্চিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি