আগামির দিন গুলোতেও অধিনায়কত্ব করতে চান বাংলাদেশি এ ওপেনার
বিশ্বকাপ মিশন শুরুর দেড় মাস আগে বাংলাদেশ দলের অধিনায়ক হন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপ খেলতে ভারতের বিমানে ওঠার আগে সাকিব জানিয়েছিলেন এই টুর্নামেন্টের পর দলের অধিনায়ক থাকবেন না। তবে পুরো বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন না সাকিব। চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি।
তবে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়কের বিষয়টি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। সাকিবের রেখে যাওয়া জায়গায় কে হবেন অধিনায়ক তা নিয়ে নানা ধরনের খবর এসিছিলো।
বাংলাদেশের ব্যর্থ বিশ্বকাপ যাত্রা শেষ হলো আজ। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তাকে প্রশ্ন করা হয় তাকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হলে অধিনায়ক হবেন কি না। এর জবাবে শান্ত বলেন, 'অনেক দিন ধরে (অধিনায়কত্ব) করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি প্রস্তুত। সুযোগ পেলে ভালোভাবে করতে প্রস্তুত আছি।
অধিনায়কত্ব নিয়ে শান্তও বলেন, 'দুটি ম্যাচ দায়িত্ব নিয়েও, দুটি ম্যাচেই জিততে পারিনি।' তবে অনেক কিছু শেখার ছিল, বড় দুই দলের বিপক্ষে চাপ ছিল। আমি মনে করি আমি অনেক কিছু শিখেছি এবং এটি ভবিষ্যতে আমাকে সাহায্য করবে।”
এবারের বিশ্বকাপ যাত্রায় ইংল্যান্ডের বিপক্ষে দুটি লিগ ম্যাচ ও অনুশীলন ম্যাচে অধিনায়ক ছিলেন শান্ত। তবে অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। তিনটি ম্যাচেই পরাজয়ের মুখে পড়েছেন তিনি।
সব মিলিয়ে টাইগার ক্রিকেটে কে হবেন নতুন অধিনায়ক তা জানতে কিছুটা সময় লাগবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি