অ্যানাল ডোনাল্ডের বিদায়ের আসল তথ্য ফাঁস করলেন, নিজেই
বাংলাদেশের পেসারদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও কোচ অ্যালান ডোনাল্ড। তার অধীনে বাংলাদেশ দল পেসার নির্ভর হয়ে উঠবে বলে মনে করা হয়েছিল। তার অধীনে সেরা সময় কাটিয়েছেন তাসকিন, মোস্তাফিজ, শরিফুল, হাসান মাহমুদ, এবাদত। সেই ডোনাল্ড পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেটে তার অধ্যায়ের ইতি টানলেন। ব্যর্থ বিশ্বকাপ মিশন কাটিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন তিনি।
বিশ্বকাপের পর বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বলে আগেই জানিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুমে সতীর্থ ও শিষ্যদের শুভেচ্ছাও জানান তিনি। অনেকটা অভিমানকে সঙ্গী করেই দেশে ফিরেছেন তিনি। বিশেষ করে ড্রেসিংরুমের কথা বাইরে আসাটা মোটেও পছন্দ হয়নি এই ডোনাল্ডের।
জাতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড লকার রুমের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। দলের অভ্যন্তরীণ বিষয়টি বেরিয়ে এলে তিনি হতাশা প্রকাশ করেন।
টাইগারদের সদ্য বিদায়ী পেস বোলিং কোচ এ প্রসঙ্গে বলেন, ‘ড্রেসিংরুমের কথা বাইরে আসা নিয়ে আমার আপত্তি রয়েছে। শেষ ঘটনাই বলি। আমি পুনেতে সবার থেকে বিদায় নিয়েছি। ওরা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। যাদের মনে হয়েছে আমি থাকলে ভালো হতো তারা কিছুটা কষ্ট পেয়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই কথাটা সবাই জেনে গেল। আমি হাথুরুসিংহেকেও বলেছিলাম যেন, বাইরে কথাগুলো না যায়। কে করেছে, কেন করেছে সেসব খুব ভালোভাবেই জানা আছে। এখন আর এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চায় না।’
তাসকিন-মোস্তাফিজদের দায়িত্ব ছাড়লেও তাদের মায়া ছাড়তে পারেননি ডোনাল্ড। ক্রিকেটারদের মিস করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মিস করছি দলটাকে। এখানে এসে সবার সঙ্গেই কথা হয়েছে। দু এক জনের সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সামনে খেলা আছে। ওদেরকে ঠিকমতো যত্ন নিতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন