এইমাত্র পাওয়াঃ বাংলাদেশ সফরে যে কারণে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড
বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। মূল সিরিজের আগে একটি দুদিনের অনুশীলন ম্যাচও খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ বাতিল হচ্ছে।
অনুশীলন ম্যাচ বাতিলের জন্য বিসিবিকে অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সফরকারীরা মূলত তাদের দীর্ঘ বিশ্বকাপ ভ্রমণের কারণে এই ম্যাচটি খেলতে চায় না। কিউইদের এমন প্রস্তাবে রাজি হয়েছে বিসিবিও। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস ২৪আপডেটনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের অনুশীলন ম্যাচটি হওয়ার কথা ছিল। এই ম্যাচ বাতিল হলেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী তাদের বাংলাদেশে আসতে হবে। নিউজিল্যান্ড দল ২১ নভেম্বর ঢাকায় থাকবে।
২৮ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে পাঁচ বছর পর সিলেটে ফিরবে টেস্ট ক্রিকেট। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী সপ্তাহে বাংলাদেশ দলও ঘোষণা করতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live