ব্রেকিং নিউজঃ আগামীকাল জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হওয়ার পর রোববার সকালে ঢাকায় পা রেখছে বাংলাদেশ দল। এদিন দলের সঙ্গে এসেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে ফিরলেও বিশ্বকাপের ব্যর্থতা এখনো যেন তাকে তাড়া করছে। কারণ মিডিয়া থেকে চায়ের কাপ পর্যন্ত সর্বত্রই সমালোচনা হচ্ছে তাদের নিয়ে।
এদিকে, চলতি মাসের ২১ তারিখে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে কিউইরা। এই সিরিজকে সামনে রেখে দল বাছাইয়ে আগামীকাল বৈঠকে বসবেন বিসিবি নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ২৪আপডেটনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গুঞ্জন উঠেছে, গর্ভবতী স্ত্রীর সঙ্গে থাকতে প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন লিটন দাস! তবে, বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন ২৪আপডেটনিউজকে নিশ্চিত করেছেন যে লিটনকে এখনও বোর্ডের কাছে জানায় নি। এ বিষয়ে নান্নুকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, লিটনের কাছ থেকে কোনো ছুটির চিঠি পাননি।
লিটন থাকলেও নির্বাচকদের জন্য টেস্ট দল নির্বাচন করা কিছুটা কঠিন হবে। কারণ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। চোটের কারণে খেলতে পারবেন না দুই ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
এই সিরিজে আলোচনায় রয়েছেন জাতীয় লিগে ফর্মে থাকা নুরুল হাসান সোহান। ডাবল সেঞ্চুরি করে দলে ফিরে আসার আভাস দিচ্ছেন খুলনার এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live