ঐশ্বরিয়া রাই কে নিয়ে বেফাঁস মন্তব্য করায় তুমুল সমালোচনার মুখে পাকিস্তানি ক্রিকেটার
আসন্ন ভারত বিশ্বকাপে ব্যর্থতার কারণে পাকিস্তান দলকে সমালোচনায় বিদ্ধ করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা।। তবে বাবর-রিজওয়ানদের সমালোচনা করতে গিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক ভারতীয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এই ঘটনায় তুমুল সমালোচনার মুখে ভারতীয় সুন্দরী ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানি প্রবীণ তারকা।
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে গতকাল (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক, শহীদ আফ্রিদি এবং উমর গুল। মতবিনিময়কালে রাজ্জাক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা ইস্যুতে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের উদাহরণ দেন। যার জেরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত ঐশ্বরিয়া রায়ের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন আব্দুল রাজ্জাক। পাক কিংবদন্তি পোস্টে বলেছেন, ‘গতকাল আমি সংবাদ সম্মেলনে ক্রিকেট কোচিং নিয়ে কথা বলেছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইকে নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। যার জন্য ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল।’
সংবাদ সম্মেলনে পিসিবিকে সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের উদাহরণ দিয়েছিলেন রাজ্জাক। তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন