নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শেষ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পড়ে ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তর ওপর। সাকিব অসুস্থ থাকায় টেস্ট সিরিজে লিটন দাস নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু তিনি সিরিজ থেকে ছুটি চাওয়ার পর নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি।
অবশেষে শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট ম্যানেজমেন্টের প্রধান জালাল ইউনুস ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেন।
লিটন না থাকায় নাজমুল শান্তকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেন, সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।
অন্যদিকে লিটনের ছুটির বিষয়ে জালাল ইউনুস বলেন, লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।
এর আগে বিশ্বকাপে দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শান্তর। তবে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার এটাই হবে তার প্রথম সুযোগ। এছাড়া বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে। ৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live