বিশ্বকাপ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন: হার্দিক পান্ডিয়া
ঘরের মাটিতে বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের বিপক্ষে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায় এই অলরাউন্ডার। খেলতে না পারলেও মানসিকভাবে দলের সঙ্গেই আছেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের সেমিফাইনালে দেখা গিয়েছিল তাকে। ফাইনালের জন্য আজ আহমেদাবাদে থাকতে পারেন তিনি।
এদিকে, ম্যাচের আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন হার্দিক। দলের জার্সি গায়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ যেন দেশেই থাকে। এই দলের ওপর আমি খুব গর্বিত। এখনও পর্যন্ত আমরা যা খেলছি তা এতদিনের কঠিন পরিশ্রমের ফসল। বিশ্বকাপ জেতা থেকে মাত্র এক কদম দূরে আমরা। ছোটবেলা থেকে এই স্বপ্নই আমরা দেখেছি। দেশের (ভারতের) ১৪০ কোটি মানুষ এই স্বপ্ন দেখছেন। তারা সবাই আমাদের পাশে রয়েছেন।’
দলকে তিনি কতটা ভালবাসেন তা বোঝা গেছে হার্দিকের কথা থেকে। তিনি বলেন, ‘সব সময় দলের সঙ্গে আছি। আমার মন সব সময় তোমাদের পাশে রয়েছে। রোববার নিজেদের সেরাটা দাও। তাহলেই আমরা সফল হবো। এবার সময় হয়েছে কাপটা দেশে রাখার। জয় হিন্দ।’
বিশ্বকাপের শুরু থেকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক। রোহিতের সহকারী ছিলেন তিনি। ব্যাট-বলে তার ওপর ভরসা রেখেছিল দল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় হার্দিকের। প্রথমে মনে করা হয়েছিল, সেমিফাইনালের আগে সুস্থ হয়ে দলে ফিরবেন তিনি।
বিশ্বকাপ তো বটেই এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না তিনি। খেলতে না পারলেও তিনি যে দলের সঙ্গেই রয়েছেন তা আরও একবার বুঝিয়ে দিলেন হার্দিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি