ফাইনালে ভারতের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন, ভারতের সাবেক ক্রিকেটাররা
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ভারতের যাত্রা দুর্দান্ত ছিল। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে কোনো দলই অপরাজেয় ভারতকে হারাতে পারেনি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধেও জিতেছে রোহিত শর্মার দল। তবে ফাইনালে নিজেদের চেনা ছন্দ ধরে রাখতে পারেনি ভারত।
অজিদের কাছে বাজেভাবে হেরে বিশ্বকাপ জিততে পারেনি স্বাগতিক দল। ভারতের পরাজয়ের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ারও প্রশংসা করেছেন।
ভারতের সাবেক ওপেনার বীরেন্দের শেহবাগ ফাইনালে হারলেও পাশে দাঁড়িয়েছেন কোহলিদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালে তারাই সেরা ছিল। ট্র্যাভিস হেড অবিশ্বাস্য ছিল। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল জিতিয়েছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলেছে।
ভারতীয় টিমের ব্যাপারে তিনি লেখেন, পুরো আসরজুড়ে ভারতের ক্রিকেটাররা যে প্রচেষ্টা দেখিয়েছে, তার জন্য আমরা গর্ব করতেই পারি। পুরো বিশ্বকাপজুড়েই তারা আমাদের অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে।
অন্যদিকে, দেশটির সাবেক স্পিনার হরভজন সিং লেখেন, ভারতীয়দের জন্য এই ধাক্কা কাটিয়ে উঠা কঠিন। আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত। আমরা তোমাদের ভালোবাসি টিম ইন্ডিয়া। এছাড়া গৌতম গম্ভীর লেখেন, আমি যেটা আগেও বলেছি, আমরা একটি চ্যাম্পিয়ন দল। অনেক অনেক অভিনন্দন অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live