বিশ্বকাপে রোহিত শর্মার চেয়ে অনেক এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ
নানা নাটকীয়তা, ঘটনা, বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপ বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ব্যাট হাতে নিজের নামের মতো পারফর্ম করতে পারেননি। মাহমুদউল্লাহ শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন।
বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদের না থাকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। দুর্দান্ত ফর্মে থাকলেও বিশ্রামের অজুহাতে দল থেকে বাদ পড়েন রিয়াদ। তবে হাল ছাড়েননি অভিজ্ঞ এই ক্রিকেটার। কঠোর পরিশ্রম ও ফিটনেসের উন্নতির পর, তিনি দলে ফিরে আসেন এবং বিশ্বকাপে ব্যাট হাতে রান করে নির্বাচকদের উপযুক্ত জবাব দেন।
এই বিশ্বকাপে সর্বোচ্চ ব্যাটিং গড় ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মার চেয়ে এগিয়ে রিয়াদ। ভারত অধিনায়ক বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেললেও ব্যাটিং গড়তে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়িয়ে যেতে পারেননি।
ভারতের রোহিত শর্মা সদ্য সমাপ্ত বিশ্বকাপে ফাইনাল সহ মোট ১১টি ম্যাচ খেলেছেন। ৫৪.২৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৯৭ রান। রিয়াদ রোহিতের চেয়ে চার ম্যাচ কম খেলেছেন এবং ৫৪.৬৬ গড়ে ৩২৮ রান করেছেন। রানের দিক থেকে পিছিয়ে থাকলেও ব্যাটিং গড়ে ভারতীয় অধিনায়কের চেয়ে এগিয়ে রয়েছেন এই টাইগার ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?