চমকে ভরা অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তানের শক্তিশালী দল ঘোষণা
বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তান দল। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে নামবে দলটি। ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
এই উদ্দেশ্যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার (২০ নভেম্বর) ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাইম আইয়ুব ও ফাস্ট বোলার খুররম শাহজাদ। এছাড়া দলে ফিরেছেন ফাহিম আশরাফ, মীর হামজা ও মোহাম্মদ ওয়াসিম। তবে, দুই দিন আগে টেস্ট খেলতে রাজি হলেও, রবিবার সিদ্ধান্ত পরিবর্তন করায় ফাস্ট বোলার হারিস রউফকে অন্তর্ভুক্ত করা হয়নি।
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন। বিশ্বকাপের পর বাবর আজম সব ফরম্যাটে পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দেন। টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। আসন্ন সিরিজ থেকেই অধিনায়কত্ব শুরু করবেন তিনি।
আসন্ন সফরে, পার্থের পর (১৪-১৮ ডিসেম্বর), পাকিস্তান মেলবোর্নে বক্সিং ডে টেস্ট (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনিতে (৩-৭ জানুয়ারি) নতুন বছরের টেস্ট খেলবে।
অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মো. ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল