বাংলাদেশকে বিশেষ ইঙ্গিত দিলেন গ্লেন ফিলিপস
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। ২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আসন্ন সিরিজে স্পিনারে ভরপুর কিউই শিবির। যেখানে লেগ স্পিনারের পাশাপাশি একজন বাঁহাতি অফ স্পিনারও রয়েছেন। তবে দলে একমাত্র অফ স্পিনার গ্লেন ফিলিপস। যদিও ব্যাট হাতে তার ভূমিকাই বেশি।
তবে আসন্ন টেস্ট সিরিজের আগে বল হাতেও ভিন্ন কিছু করতে চান বলে জানিয়েছেন। ব্যাটিং তার শক্তি হলেও ফিলিপসও বল হাতে দলে অবদান রাখতে চান। আজ (বৃহস্পতিবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন কিউই অলরাউন্ডার।
এ সময় ফিলিপস বলেন, ‘দলে এখন আমি একমাত্র অফ-স্পিনার। তাই এখানে অন্য ছেলেরা যেভাবে বল ঘোরাবে, আমি এর চেয়েও ভিন্ন কিছু করতে পারব। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার আছে, আমি যদি এখানে আসি তাহলে অবশ্যই চাপ তৈরি করতে পারব। এমনকি ব্যাটের বাইরে বল রাখতে পারব, যা অন্যরা পারবে না। আমাকে যে ভূমিকাই পালন করতে দেওয়া হোক না কেন, আমি সেটাই পালন করতে প্রস্তুত এবং নিজের সেরাটা দেব।’
২০১৬ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন ফিলিপস। এত বছর পর এসে সিলেটের সবুজ উইকেটে তিনি মুগ্ধ। ফিলিপস বলেন, ‘বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার এলাম, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানে শেষবার যেমন ছিল, অনেকটা এরকমই। আমরা যেমন ভেবে এসেছিলাম, উইকেট তার চেয়ে বেশি সবুজ (ঘাস আছে)। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আরও চারদিন বাকি আছে। অনেক কিছুই বদলে যেতে পারে। আমরা সবকিছু মিলিয়ে প্রস্তুত প্রথম ম্যাচের জন্য।’
আগামী ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। ম্যাচটি খেলতে গতকাল বাংলাদেশ দলও সিলেটে পা রেখেছে। সাকিব আল হাসান ও লিটন দাসের উপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি