নূরের আসনে মনোনয়ন পাচ্ছেন যিনি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে উত্তেজনা তুঙ্গে। বিএনপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন—এই আসনটি রাখা হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য। এমন সম্ভাবনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় রাজনীতির মাঠে তুমুল আলোচনা চলছে।
গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় পটুয়াখালীর দুটি আসন—বাউফল (পটুয়াখালী-২) এবং গলাচিপা-দশমিনা (পটুয়াখালী-৩) শূন্য রাখা হয়।
এই ঘোষণার পর থেকেই পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে এবং নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি কৌশলগত কারণে এই আসনটি খালি রেখেছে, যা গণঅধিকার পরিষদের সঙ্গে সম্ভাব্য সমঝোতা বা জোট গঠনের অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুকে হাসান মামুন লেখেন—
“প্রিয় গলাচিপা-দশমিনাবাসী,আপনারা ধৈর্য্যধারণ করুন ও আশঙ্কামুক্ত থাকুন।যেকোনো পরিস্থিতিতে পটুয়াখালী-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে দলের প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে হতাশা ঢাকতে দেওয়া বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
এদিকে স্থানীয়ভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন ইউনিয়নে ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে। সব মিলিয়ে, পটুয়াখালী-৩ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনি আসনে পরিণত হয়েছে।
এ বিষয়ে হাসান মামুন ও নুরুল হক নুরের মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কয়েক মাস আগে এই আসনে নুরুল হক নুর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে কমলো স্বর্ণের দাম
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- শেয়ারবাজারের সময়সূচিতে পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬)
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা
- শেয়ারবাজারে বড় পতন: বিপরীত স্রোতে এই ৫ কোম্পানি