মিরপুরে ২য় টেস্টে বিশ্বে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড করবেন মুশফিক
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব-তামিমের অনুপস্থিতিতে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মুশফিক-শান্তরা। সর্বশেষ টেস্ট ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে নতুন মাইলফলক গড়ার পথে মুশফিকুর রহিম।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা একসময় রিকি পন্টিংয়ের ছিল। ২০১৬ সালে সেই রেকর্ডটা নিজের করে নেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটে ‘হোম’ শেরেবাংলা স্টেডিয়ামের রান দিয়ে এরপর পন্টিংকে পেছনে ফেলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও।
২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে এক ভেন্যুতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। দুই দিন পরই ওই মাইলফলক অতিক্রম করেন তামিম। একই ভেন্যুতে ৪ হাজার রান রয়েছে মুশফিকেরও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা মুশফিকের দখলে।
ইতোমধ্যেই শীর্ষে থাকা মুশফিকের সামনে অপেক্ষা করছে আরও এক মাইলফলক। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে ৫ হাজার রানের মাইলফলক থেকে আর মাত্র ৮৮ রানের দূরত্ব মুশফিকের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ফরম্যাটে ১৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মুশফিকের রান এখন ৪৯১২। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে আর ৮৮ রান করতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনো ভেন্যুতে পাঁচ হাজার রানের রেকর্ড গড়বেন মুশফিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live